৩৬ বছরের শিক্ষকতা জীবনের স্বীকৃতি, সংবর্ধিত গীতা রানী পাল

দীর্ঘ ৩৬ বছরের শিক্ষকতা জীবনে অসংখ্য শিক্ষার্থীকে পাঠদানের পাশাপাশি সুশিক্ষা ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে ভূমিকা রেখেছেন গীতা রানী পাল। শিক্ষকতা পেশায় তাঁর দীর্ঘদিনের নিষ্ঠা ও অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে সংবর্ধনা দিয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রম শান্তিবন মহাশ্মশান।

রোববার রাতে হরিনাম সংকীর্তন ও কার্তিক যজ্ঞ মহোৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে এ সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে ধর্মীয় আলোচনা করেন কুমিল্লার অযাচক আশ্রমের অধ্যক্ষ ডা. যুগল ব্রহ্মচারী।
জানা যায়, ১৯৭৮ সালে রামধননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদানের মধ্য দিয়ে গীতা রানী পালের শিক্ষকতা জীবন শুরু হয়। একই বছর তিনি নাছরীন নবী সরকারি প্রাথমিক বিদ্যালয়েও যোগ দেন। পরে ১৯৯৮ সালে ধাতুর পহেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দীর্ঘ কর্মজীবন শেষে ২০২৪ সালে তিনি অবসরোত্তর ছুটিতে যান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষকতা শুধু একটি পেশা নয়, এটি মানুষ গড়ার মহান ব্রত। একজন শিক্ষক তাঁর জ্ঞান, মেধা ও আদর্শ দিয়ে একটি প্রজন্মকে আলোকিত করেন। পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা, মানবিকতা ও মূল্যবোধের শিক্ষা দেন। গীতা রানী পালও দীর্ঘ শিক্ষকতা জীবনে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাঁর কর্মনিষ্ঠা ও আদর্শ অনেককে অনুপ্রাণিত করেছে।

বক্তারা আরও বলেন, একজন শিক্ষক অবসরে গেলেও সমাজের প্রতি তাঁর অবদান মুছে যায় না। শিক্ষার্থীদের জীবনে রেখে যাওয়া শিক্ষা ও আদর্শের মধ্য দিয়েই তিনি স্মরণীয় হয়ে থাকেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লোকনাথ সেবাশ্রম শান্তিবন মহাশ্মশানের সভাপতি হিরালাল সাহা, সাধারণ সম্পাদক আশীষ ব্রহ্মচারী, তাপস ভৌমিক, আশীষ বিশ্বাস, জয়ন্ত দাস ও সুদীপ্ত সাহা প্রমুখ। এ সময় সংবর্ধিত শিক্ষক গীতা রানী পালের হাতে ক্রেস্ট, শ্রীমদ্ভগবদ্গীতা ও বিভিন্ন ধর্মীয় গ্রন্থ উপহার দেওয়া হয়। ফুলের মালা দিয়ে তাঁকে বরণ করেন আয়োজকেরা।

বিজ্ঞাপন

পড়ুন : ধামরাইয়ে ৬ হাজার ৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন