নভেম্বরের প্রথম ১৭ দিনেই ২০০ কোটি ডলার ছাড়াল রেমিট্যান্স

চলতি নভেম্বর মাসের প্রথম ১৭ দিনেই দেশের প্রবাসী আয় (রেমিট্যান্স) ২ বিলিয়ন বা ২০০ কোটি ডলারের মাইলফলক অতিক্রম করেছে। বুধবার (১৮ নভেম্বর) প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, এ সময়ে বৈধ চ্যানেলে দেশে মোট ২০৫ কোটি ৫০ লাখ (২ দশমিক ০৫ বিলিয়ন) ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি ডলার ১২৩ টাকা দরে দেশীয় মুদ্রায় এ অর্থের পরিমাণ ২৪ হাজার ৬০০ কোটি টাকার বেশি।

বিজ্ঞাপন

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, ২০২৫ সালের নভেম্বরের একই সময়ে দেশে ১৭৯ কোটি ৫০ লাখ (১ দশমিক ৭৯ বিলিয়ন) ডলার রেমিট্যান্স এসেছিল। সে হিসাবে গত বছরের তুলনায় এবার প্রবাসী আয় বেড়েছে সাড়ে ১৪ শতাংশ। এ ছাড়া গত মঙ্গলবার (১৭ নভেম্বর) এক দিনেই দেশে ৮ কোটি ১০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।

তবে সার্বিকভাবে প্রবাসী আয়ের প্রবাহ ইতিবাচক ধারায় থাকলেও মাসের শুরুর দিকের তুলনায় গতি কিছুটা কমেছে। বাংলাদেশ ব্যাংকের উপাত্ত অনুযায়ী, নভেম্বরের প্রথম সপ্তাহে (১–৭ নভেম্বর) রেমিট্যান্সের বার্ষিক প্রবৃদ্ধি ছিল ২২ দশমিক ৭ শতাংশ, যা দ্বিতীয় সপ্তাহে নেমে আসে ১৪ দশমিক ৪ শতাংশে।

অন্যদিকে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু অর্থাৎ জুলাই থেকে ১৮ নভেম্বর পর্যন্ত দেশে মোট প্রবাসী আয় দাঁড়িয়েছে ১ হাজার ৩৫২ কোটি (১৩ দশমিক ৫২ বিলিয়ন) ডলারে। আগের অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১ হাজার ১৯৪ কোটি ৪০ লাখ (১১ দশমিক ৯৪ বিলিয়ন) ডলার। অর্থাৎ বছর ব্যবধানে সামগ্রিক রেমিট্যান্স প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ১৩ দশমিক ২ শতাংশ।

পড়ুন : রোহিঙ্গা গণহত্যা: মিয়ানমারের বিরুদ্ধে মামলার আইসিজের রায় আজ

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন