ময়মনসিংহের জেলা প্রশাসক সাইফুর রহমান বলেন, সৌরভিত্তিক রুফটপ সোলার সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ । এর মধ্য দিয়ে দেশের বিদ্যুৎ সংকট সমাধানে উল্লেখযোগ্য অবদান রাখা যাবে। বিদ্যুৎ সমস্যার সমাধানের পাশাপাশি নতুন বিনিয়োগকারী তৈরি হবে। সৌরভিত্তিক সোলার নির্মাণ দ্রুততম এবং অনেক কম খরচে নির্মাণ সম্ভব। এর মধ্য দিয়ে সরকারের বিদ্যুৎ ব্যয় উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস পাবে। আগামী ৩০ নভেম্বরের মধ্যে ময়মনসিংহ জেলার দপ্তরসমূহকে প্রস্তাবনা পাঠানোর জন্য অনুরোধ করেন জেলা প্রশাসক।
২৫ নভেম্বর বুধবার ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে জেলা সম্মেলনকক্ষে বিদ্যুৎ স্বয়ংসম্পূর্ণতা অর্জনে ময়মনসিংহ জেলার আঞ্চলিক সক্ষমতা বৃদ্ধি ও সরকারি দপ্তরের নিজস্ব ভবনে সৌরভিত্তিক রুফটপ সোলার স্থাপন সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সরকারের অর্থায়নের মধ্য দিয়েই প্রতিষ্ঠানসমূহ এই কার্যক্রম বাস্তবায়ন করবে। জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার সরকারি দপ্তরসমূহের নিজস্ব ভবনে দ্রুততম সময়ের মধ্যে সৌরভিত্তিক রুফটপ সোলার প্যানেল স্থাপন ব্যবস্থাপনা ও বাস্তবায়নে চ্যালেঞ্জের বিষয়েও আলোচনা করা হয়।
সভার শুরুতে সোলার প্যানেল স্থাপনে EOI (Expression of Interest) পদ্ধতিতে প্রস্তাব প্রেরণ এবং ঠিকাদার প্রতিষ্ঠান নির্বাচন পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়। এক্ষেত্রে ভবনের বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা, ইউনিটপ্রতি বিদ্যুতের বিক্রয় ও সেবামূল্য নির্ধারণ, রুফটপ সোলার স্থাপনের ক্ষেত্রে ভবনের সক্ষমতা বিষয়ে আলোচনা করা হয়। যেসব ভবনের আয়ুষ্কাল কমপক্ষে ১৫ বছর পর্যন্ত হবে অথবা ভবিষ্যতে উপরের দিকে আরো ফ্লোর নির্মাণ করা হবে না, কেবল সেসব ভবনেই সোলার প্যানেল স্থাপন করা যাবে।
সভায় জানানো হয়, ৩টি পদ্ধতিতে সরকার রুফটপ সোলার স্থাপন পরিকল্পনা এগিয়ে নিয়ে যাচ্ছে। CAPEX(capital expenditure) পদ্ধতিতে দপ্তরের নিজস্ব বাজেট ব্যয়পূর্বক, OPEX(operational expenditure) প্রতিষ্ঠানকে নির্ধারিত পদ্ধতিতে সরকারের বাজেট বরাদ্দের মধ্য দিয়ে এবং বেসরকারি ভবনেও রুফটপ সোলার স্থাপনে সরকারের সহযোগিতা থাকবে। এক্ষেত্রে স্থানীয় সরকার বিভাগ ছাড়া সরকারের অন্য প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে OPEX মডেল অনুসরণ করা হবে।
জেলা প্রশাসকের কার্যালয়ের সহযোগিতার প্রয়োজন হলে, তা দেয়া হবে বলে আশ্বাস প্রদান করেন। জেলার অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের নিজস্ব ভবনেও দ্রুত সোলার প্যানেল স্থাপনের কার্যক্রম গ্রহণের জন্য জেলা প্রশাসক অনুরোধ জানান।
সৌরভিত্তিক রুফটপ সোলার সংক্রান্ত সভায় ময়মনসিংহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের দপ্তরপ্রধান ও কর্মকর্তাগণ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
পড়ুন : নওগাঁয় বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি কার্যকরের দাবিতে স্মারকলিপি


