কুষ্টিয়ার কুমারখালীতে মহিলা পরিষদের সংবাদ সম্মেলন

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে নারী ও কন্যাশিশুর প্রতি সব ধরনের সহিংসতা বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ কুমারখালী উপজেলা শাখা।

বুধবার (২৫ নভেম্বর)সন্ধ্যায় সংগঠনটির কুষ্টিয়ার কুমারখালী উপজেলা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ মহিলা পরিষদ কুমারখালী উপজেলা শাখার সভাপতি মনোয়ারা রুবি এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন শাখার সাধারণ সম্পাদক ইশরাত জাহান ও সাংগঠনিক সম্পাদক মনিরা হোসেন মেরি।

সংগঠনের কুমারখালী উপজেলা শাখার লিগ্যাল এইড সম্পাদক আকলিমা খাতুন মিনা তাঁর বক্তব্যে জাতীয় গণমাধ্যমে প্রকাশিত তথ্যের বরাত দিয়ে লিখিত বক্তব্যে ২০২৬ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে নারী ও শিশু সহিংসতা সহ কত জন ধর্ষণের শিকার হয়েছে শিকার হয়েছেন তার পরিসংখ্যান তুলে ধরেন।

এছাড়াও, ধর্ষণের পর হত্যা, ধর্ষণচেষ্টা, শিশু হত্যা, রহস্যজনক মৃত্যু, আত্মহত্যা এবং বিভিন্ন ধরনের যৌন সহিংসতার শিকার বিষয়েও জানান।

সংবাদ সম্মেলনে বক্তারা নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে লিঙ্গভিত্তিক সব ধরনের সহিংসতা বন্ধে কার্যকর আইন প্রণয়ন এবং বিদ্যমান আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে নারী নির্যাতন ও সহিংসতার বিরুদ্ধে সমাজের সর্বস্তরের মানুষকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

বিজ্ঞাপন

পড়ুন : নওগাঁয় বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি কার্যকরের দাবিতে স্মারকলিপি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন