যশোরে মাটি সরানোর সময় বোমা বিস্ফোরণ, আহত ২

যশোর শহরের বেজপাড়া এলাকায় মাটি সরানোর সময় বোমা বিস্ফোরণে দুইজন আহত হয়েছেন। আজ শুক্রবার (২৭ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে ১০টার দিকে বেজপাড়ার বেহারী কলোনীর বাদলের বাড়ির পেছনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, সাতক্ষীরা জেলার কালিগঞ্জ গণেশপুর গ্রামের কাশেম সরদারের ছেলে আব্দুর রাজ্জাক (৩৫) ও মোহাম্মদ গাজীর ছেলে আকবর (৫৫)।

কর্মরত শ্রমিকরা জানান, তারা স্তূপ আকারে রাখা মাটি সরানোর কাজ চলছিল। এ সময় হঠাৎ কোদালের কোপ লেগে বোমা বিস্ফোরণ ঘটলে কর্মরত অবস্থায় দুজন আহত হন। এরপর স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, আহতদের একজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। অপরজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ভর্তি করা হয়েছে।

যশোর কোতোয়ালি থানার ওসি কবির হোসেন জানান, তারা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বিজ্ঞাপন

পড়ুন : দোহারে নিষিদ্ধ সংগঠনের সদস্য ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেপ্তার ২

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন