নারায়ণগঞ্জে খেলার মাঠে মাসব্যাপী মেলার আয়োজনের চেষ্টা, খেলোয়াড়-এলাকাবাসীর বাধা

নারায়ণগঞ্জ শহরের খানপুরে ঐতিহ্যবাহী বরফকল খেলার মাঠ দখল করে মাসব্যাপী বস্ত্র মেলার আয়োজনের চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ করেছেন খেলোয়াড় ও এলাকাবাসী। শুক্রবার সকালে মাঠে মেলার প্যান্ডেল নির্মাণের উদ্যোগ নেওয়া হলে তারা বাধা দেন। একপর্যায়ে চাষাঢ়া-আদমজী আঞ্চলিক সড়ক প্রায় আধা ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেন তারা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবরোধকারীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়।

খেলোয়াড়, সাবেক খেলোয়াড় ও এলাকাবাসী জানান, বরফকল মাঠটি দীর্ঘদিন ধরেই কন্টেইনার পোর্ট নির্মাণের সামগ্রী রেখে সংকুচিত করে ফেলা হয়েছে। এর মধ্যে আবার মাসব্যাপী বস্ত্র মেলার আয়োজনের জন্য মাঠে বিপুল পরিমাণ বাঁশ এনে প্যান্ডেল নির্মাণের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। মেলার আয়োজকদের কাছে অনুমতিপত্র দেখতে চাওয়া হলেও তারা কোনো অনুমতিপত্র দেখাতে পারেননি। পরে মেলার জন্য ট্রাকে করে আনা বিভিন্ন সরঞ্জাম মাঠ থেকে সরিয়ে দেওয়া হয়।

তারা আরও জানান, এই এলাকায় বর্তমানে বরফকল মাঠটিই একমাত্র অবশিষ্ট খেলার মাঠ। দূর-দূরান্ত থেকে অনেক খেলোয়াড় এখানে খেলতে আসেন। মাঠটি দখল করে মেলার আয়োজন করা হলে খেলাধুলার পরিবেশ নষ্ট হবে। তাই কোনোভাবেই মাঠে মেলার আয়োজন মেনে নেওয়া হবে না।

খেলোয়াড় ও এলাকাবাসীর দাবি, সরকার ও প্রশাসন যখন কিশোর-তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার প্রতি উৎসাহিত করছে, তখন খেলার মাঠ দখল করে মেলার আয়োজনের উদ্যোগ গ্রহণযোগ্য নয়। মাঠটি খেলার উপযোগী রাখতে সেখানে সব ধরনের মেলার আয়োজন বন্ধের দাবি জানান তারা।

বিজ্ঞাপন

পড়ুন : দোহারে নিষিদ্ধ সংগঠনের সদস্য ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেপ্তার ২

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন