রূপগঞ্জে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার তারাব পৌরসভার মোগরাকুল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, মোগরাকুল এলাকায় মৃত আলী হোসেনের ছেলে মনির হোসেন, তার স্ত্রী আমেনা বেগম ও জামিল হোসেনের ছেলে রাব্বি হোসেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, রাতে পৌরসভার মোগরাকুল এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মনির হোসেন ও তার স্ত্রী আমেনা বেগম, রাব্বি হোসেনকে এক হাজার পিছ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : দোহারে নিষিদ্ধ সংগঠনের সদস্য ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেপ্তার ২

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন