সিরাজগঞ্জে কোচিং শিক্ষক ছাত্রীকে নিয়ে আত্মগোপনে, ফরিদপুর থেকে গ্রেপ্তার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দশম শ্রেণির এক ছাত্রীকে প্রাইভেট শিক্ষক মো. রাজিব হোসেন (৩৮) নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

এর আগেও একই উপায়ে দুই ছাত্রীকে নিয়ে পালিয়ে বিয়ে করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এবার সেই শিক্ষককে ফরিদপুর থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। একই সাথে অপহৃত ছাত্রীকেও উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে এসআরবি-১২।

গ্রেপ্তার রাজিব হোসেন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কাঠালতলা গ্রামের আল মামুনের ছেলে। তিনি স্থানীয় ‘অধ্যায়ন একাডেমি’ নামের একটি প্রাইভেট কোচিং সেন্টারের পরিচালক।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, যৌথ আভিযানিক দল শুক্রবার (২৭ নভেম্বর) রাত ১২টা ৫ মিনিটে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন বাখুন্ডা বাসস্ট্যান্ড এলাকা থেকে রাজিব হোসেনকে গ্রেপ্তার করে। পরে একই থানার টেপাখেলা বাজার এলাকা থেকে ভিকটিমকে উদ্ধার করা হয়।

মামলা সূত্রে জানা গেছে, গত ৪ নভেম্বর বিদ্যালয়ে নির্বাচনি পরীক্ষায় অংশ নিতে বাড়ি থেকে বের হয় বালসাবাড়ী হাজী আমিনুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ওই ছাত্রী। পরীক্ষা শেষে সে আর বাড়িতে ফিরে আসেনি। পরে পরিবারের সদস্যরা খোঁজ নিয়ে জানতে পারেন, তার প্রাইভেট শিক্ষক রাজিব হোসেন তাকে ভুলিয়ে-ভালিয়ে নিয়ে গেছেন। এ ঘটনায় ৫ নভেম্বর ছাত্রীর মা মমতা খাতুন বাদী হয়ে রাজিব হোসেন ও তার মা রোজি খাতুনের বিরুদ্ধে উল্লাপাড়া থানায় অপহরণের অভিযোগে মামলা করেন।

মামলায় আরও অভিযোগ রয়েছে, রাজিব হোসেন এর আগেও তার দুই প্রাইভেট ছাত্রীকে একই উপায়ে নিয়ে পালিয়ে গিয়েছিলেন। পরে তাদের বিয়ে করলেও কয়েক মাসের ব্যবধানে দুজনকেই ডিভোর্স দেন তিনি। বর্তমানে তার ঘরে একজন স্ত্রী রয়েছেন বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।

গ্রেপ্তার আসামিকে সিরাজগঞ্জের উল্লাপাড়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছে এসআরবি-১২।

বিজ্ঞাপন

পড়ুন : দোহারে নিষিদ্ধ সংগঠনের সদস্য ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেপ্তার ২

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন