সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করতে দেয়া যাবে না ।শান্ত ত্রিশালকে যারা অশান্ত করতে চায় তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।
ময়মনসিংহের ত্রিশালে রোববার উপজেলা পরিষদ হলরুমে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে ত্রিশালের জাতীয় সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসনাত জাহান খানের সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ মোজাহিদুল ইসলাম, ওসি মনসুর আহাম্মদ, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আনিছুজ্জামান মৃর্ধা, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ নাজনীন সুলতানা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহানা নাজনীন, উপজেলা কৃষি কর্মকর্তা ড. মেহেদি হাসান, উপজেলা পরিসংখ্যান অফিসার মুশফিকুর রহিম, মঠবাড়ী ইউনিয়ন পরিষদের প্রশাসক মহিউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা জাকারিয়া, ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিব, কাঁঠাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি কামরুল ইসলাম প্রমুখ।
পড়ুন : আ.লীগের নৈরাজ্য ঠেকাতে ইদ্রিস মিয়ার কঠোর হুঁশিয়ারি


