সৈয়দপুরে জলবায়ু প্রতিযোগিতায় ৮ পদক জয়, ফিলিপাইনের টিকিট পেল প্রতিযোগীরা

জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতীয় প্রতিযোগিতা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ অন ক্লাইমেট অ্যাকশন ২০২৬ এ ইর্ষণীয় সাফল্য অর্জন করেছে নীলফামারীর সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। সাম্প্রতি ঢাকার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) প্রাঙ্গণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আজ রোববার (২৯ নভেম্বর) প্রতিষ্ঠানের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় এই প্রতিযোগীতায় প্রতিষ্ঠানটি থেকে ৭টি স্বর্ণ ও ১টি রৌপ্য পদক জিতেছে শিক্ষার্থীরা। ২০২৭ সালের মার্চে গ্লোবাল ইনোভেশন অ্যান্ড লিডারশিপ সেন্টার এবং জিইআইএসটি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীরা ফিলিপাইনে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অন ক্লাইমেট অ্যাকশনের আন্তর্জাতিক পর্বে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।

ক্লাইমেট সায়েন্স অলিম্পিয়াডে হায়ার সেকেন্ডারি ক্যাটাগরিতে বাংলা ভার্সনের একাদশ শ্রেণির এম. এম. জারিফ, জুনিয়র ক্যাটাগরিতে বাংলা ভার্সনের সপ্তম শ্রেণির মো. আল-ইমতিয়াজ সিয়াম এবং প্রাইমারি ক্যাটাগরিতে ইংরেজি ভার্সনের চতুর্থ শ্রেণির আব্দুল্লাহ আস সাবের স্বর্ণপদক পেয়েছে। জুনিয়র ক্যাটাগরিতে বাংলা ভার্সনের সপ্তম শ্রেণির বুরাইদা জান্নাত বর্ণ রৌপ্য পদক জিতেছে।

ক্লাইমেট স্টোরিটেলিং অ্যান্ড আর্টওয়ার্কে জুনিয়র ক্যাটাগরিতে (দলীয়) স্বর্ণপদক অর্জন করেছে ইংরেজি ভার্সনের ষষ্ঠ শ্রেণির আরিয়া ইসলাম অদিত্রি, সামারাহ মরিয়ম ইনায়াহ ও সামাইরা ইসলাম রাইদা এবং বাংলা ভার্সনের সপ্তম শ্রেণির মো. আল ইমতিয়াজ সিয়াম।

এর আগে নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অন ক্লাইমেট অ্যাকশন-২০২৪-এর আন্তর্জাতিক পর্বে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা স্বর্ণ ও রৌপ্য পদক অর্জন করেছিল। এছাড়া ২০২৪, ২০২৫ ও ২০২৬ সালে যথাক্রমে মালয়েশিয়া, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়া অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড অন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, লিডারশিপ অ্যান্ড সাসটেইনেবিলিটি আন্তর্জাতিক পর্বেও তারা স্বর্ণ ও রৌপ্য পদকসহ পুরস্কার জিতেছে।

ইভেন্ট কো-অর্ডিনেটর ও প্রতিষ্ঠানের ইংরেজি বিভাগের সিনিয়র প্রভাষক সোহেল রানা বলেন, আমাদের শিক্ষার্থীরা প্রমাণ করেছে, তরুণ প্রজন্ম জলবায়ু পরিবর্তনের কেবল নীরব দর্শক বা ভুক্তভোগী নয়, উদ্ভাবনী চিন্তা ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে তারা নেতৃত্ব দিতে প্রস্তুত।

বিজ্ঞাপন

তিনি এ সাফল্যের পেছনে প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাসুদুর রহমানের দিকনির্দেশনা ও অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ শাফিউল ইসলাম মেরাজের সার্বিক তত্ত্বাবধান এবং মেন্টর শিক্ষকদের ভূমিকার কথা উল্লেখ করেন।

পড়ুন : ‎আ.লীগের নৈরাজ্য ঠেকাতে ইদ্রিস মিয়ার কঠোর হুঁশিয়ারি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন