বিজ্ঞাপন

জয়পুরহাটে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (২২ এপ্রিল) বিকেলে উপজেলার আটাপুর ইউনিয়নের মাঝিনা গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হোসেন (১১) ও রহমত (৮)। তারা মাঝিনা গ্রামের এনামুল হকের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার স্কুল ছুটি হওয়ার পর হোসেন ও রহমত বাড়িতে এসে চার সহপাঠী মিলে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে দুই ভাই পানিতে তলিয়ে যায়। তাদের সাথে থাকা চাচাতো ভাই ইমরান দুজনকে দেখতে না পেয়ে চিৎকার করে। তখন ওই দুই শিশুর পরিবারের লোকজন ও স্থানীয়রা দ্রুত পুকুরে নেমে তল্লাশি শুরু করেন। দীর্ঘ চেষ্টার পর দুই ভাইকে পানি থেকে তাদের উদ্ধার করে দিনাজপুরের হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা: মিঠু সরকার বলেন, সন্ধ্যায় জরুরি বিভাগে হোসেন ও রহমত পানিতে ডুবে যাওয়া দুই শিশুকে নিয়ে আসা হয়েছিল। স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়েছে।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ মো: রায়হান বলেন, মাঝিনা গ্রামে দুই শিশু পানিতে ডুবে মারা গেছে। তারা আপন দুই ভাই। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : জয়পুরহাটে অবৈধ তেল জব্দ ও ব্যবসায়ীকে জরিমানা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন