সিরাজগঞ্জে যমুনা নদী থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। সোমবার (১ জুন) সকালে চৌহালীতে উপজেলার জোতপাড়া নৌকা ঘাট সংলগ্ন বেড়িবাঁধ এলাকা থেকে শিকল বাধা হাত-পা মরদেহটি উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
চৌহালী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই প্রবীর ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নদীতে একটি মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী নৌ পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।
মরদেহটির হাত-পা শিকল দিয়ে বাঁধা ছিল এবং তাতে তালা লাগানো অবস্থায় পাওয়া যায়। মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নেয়া হয়েছে।


