বিজ্ঞাপন

এক বছরে ৪০ লাখ কৃষক ও ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে: প্রধানমন্ত্রী

সারা দেশে এক বছরে ৪০ লাখ কৃষক ও ফ্যামিলি কার্ড বিরতণ করা হবে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৭ জুন) দুপুরে শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আয়োজিত অনুষ্ঠানে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, এক বছরের মধ্যে সব নারী চা শ্রমিমের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দিবে সরকার।

অনুষ্ঠানে ১৫৫ জন ভাতাভোগীর মোবাইল ফোনে জুন মাসের ভাতার অর্থ পাঠানো হয়। পাশাপাশি কয়েকটি দুস্থ ও অসহায় পরিবারের হাতে আর্থিক অনুদানও তুলে দেন প্রধানমন্ত্রী। পরে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আরও সুবিধাভোগীদের অ্যাকাউন্টে ভাতার অর্থ স্থানান্তর করা হয়।

এর আগে সকাল সোয়া ১০টার দিকে প্রধানমন্ত্রী সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে সড়কপথে তিনি মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যান।

সফরসূচি অনুযায়ী, কর্মসূচি শেষে প্রধানমন্ত্রীর শ্রীমঙ্গলের দুসাই রিসোর্টে যাওয়ার কথা রয়েছে। সেখানে সংক্ষিপ্ত বিশ্রামের পর একটি রাজনৈতিক সভায় অংশ নেওয়ারও কথা রয়েছে। পরে সন্ধ্যায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে ঢাকার উদ্দেশে রওনা হবেন তিনি।

প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে মৌলভীবাজার জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। একই সঙ্গে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যেও সফর ঘিরে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

এদিকে, প্রধানমন্ত্রীর আগমনে আষাঢ়ের বৃষ্টিভেজা সকালেও সিলেট ও মৌলভীবাজারে মানুষের উৎসাহে ভাটা পড়েনি। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সফর উপলক্ষে সকাল থেকেই সড়কের দুই পাশে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করা যায়। লাক্কাতুড়া চা-বাগান এলাকায় চা শ্রমিকদের পক্ষ থেকে দেওয়া ব্যতিক্রমী ‘ফুলবৃষ্টি’ পুরো সফরের অন্যতম আকর্ষণ হয়ে ওঠে।

এ সময় চা শ্রমিকদের অভিবাদনের জবাবে গাড়ি থেকে হাত নেড়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা জনতার উদ্দেশেও তিনি হাত নেড়ে অভিবাদন জানান।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই সিলেট নগরীর বিভিন্ন সড়কে বিএনপি, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নেন। তারা ব্যানার-ফেস্টুন ও দলীয় প্রতীক নিয়ে সফরকারীদের স্বাগত জানান। সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল জানান, প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সফরকে ঘিরে পুরো সিলেট বিভাগে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।

পড়ুন: লিওনেল মেসি: ফুটবল ইতিহাসের এক জীবন্ত কিংবদন্তি

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন