বিজ্ঞাপন

কুয়ালালামপুরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম–এর আমন্ত্রণে মালয়েশিয়ায় পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিজ্ঞাপন

রোববার (২১ জুন) স্থানীয় সময় রাত ৯টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। একই সঙ্গে প্রদান করা হয় গার্ড অব অনার। সুসজ্জিত বাহিনীর অংশগ্রহণে গার্ড অব অনারের সময় দুই দেশের জাতীয় সংগীত বাজানো হয়।

ভিভিআইপি টার্মিনালে তাকে স্বাগত জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলকিফলি হাসান এবং তার সহধর্মিণী। এ সময় ছোট শিশু মাইসা নুর আইশা ফুল দিয়ে শুভেচ্ছা জানান জুবাইদা রহমানকে।

সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তারেক রহমানের প্রথম বিদেশ সফর।

এর আগে রোববার বিকাল পৌনে ৩টায় স্ত্রী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়ার উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তাকে বিদায় জানান বিএনপির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি, মন্ত্রিসভার সদস্য এবং বিএনপির শীর্ষ নেতারা।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন আটজন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টা। পাশাপাশি ব্যক্তিগত কর্মকর্তারাও রয়েছেন প্রতিনিধি দলে।

সফরসূচি অনুযায়ী, মালয়েশিয়া সফর শেষে তারেক রহমান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং–এর আমন্ত্রণে সরাসরি চীন সফরে যাবেন।মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা।

পড়ুন: মিশরের ইতিহাস, দুর্দান্ত পারফরম্যান্সে বিশ্বকাপে প্রথম জয়

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন