বিজ্ঞাপন

বংশাই নদীতে নিখোঁজের সাড়ে ৩২ ঘণ্টা পর বৃদ্ধের মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের মির্জাপুরে বংশাই নদীতে নৌকা থেকে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় সাড়ে ৩২ ঘণ্টা পর সাধন রাজবংশী (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (৮ আগস্ট) বিকেল ৫টা ২০ মিনিটের দিকে উপজেলার বংশাই নদীর যে স্থানে তিনি নৌকা থেকে পড়ে নিখোঁজ হন,সেই একই জায়গাতেই তাঁর মরদেহ ভেসে ওঠে। পরে স্থানীয়রা নদী থেকে তার মরদেহটি উদ্ধার করেন।

নিহত সাধন রাজবংশী উপজেলার থলপাড়া গ্রামের বানকাটা এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম জুগুরি রাজবংশী। তবে এ ঘটনায় দুর্ঘটনাকবলিত ইঞ্জিনচালিত নৌকাটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সকালে সুতানড়ী গ্রাম থেকে ১৫ থেকে ২০ জন যাত্রী নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা ফতেপুর বাজারের উদ্দেশ্যে রওনা হয়। নৌকাটি বংশাই নদীর মাঝামাঝি পৌঁছালে দুর্ঘটনার কবলে পড়ে। এ সময় অন্য যাত্রীদের উদ্ধার করা সম্ভব হলেও সাধন রাজবংশী নদীর পানিতে পড়ে নিখোঁজ হন।

নিখোঁজের পর থেকেই তাঁর সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়রা নদীতে উদ্ধার অভিযান চালান। শুক্রবার দিনভর অভিযান চালিয়েও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।

অবশেষে নিখোঁজ হওয়ার প্রায় সাড়ে ৩২ ঘণ্টা পর শনিবার বিকেলে একই স্থান থেকে সাধন রাজবংশীর মরদেহ ভেসে ওঠে। পরে স্থানীয়রা মরদেহটি উদ্ধার করেন।

বিজ্ঞাপন

পড়ুন : স্কুলছাত্রীকে পরপর লাথি, ভিডিও ভাইরাল; রংপুর থেকে অভিযুক্ত কিশোর আটক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন