বাংলাদেশে আল-কায়েদা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট (একিউআইএস) সক্রিয় সেল বা নেটওয়ার্ক প্রতিষ্ঠার চেষ্টা করছে—এমন আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। জাতিসংঘের ইসলামিক স্টেট (আইএস) ও আল-কায়েদা-সংক্রান্ত অ্যানালিটিক্যাল সাপোর্ট অ্যান্ড স্যাংশনস মনিটরিং টিমের ৩৮তম প্রতিবেদনে এ উদ্বেগের কথা উঠে এসেছে।
চলতি বছরের ১০ আগস্ট প্রকাশিত প্রতিবেদনে সদস্য রাষ্ট্রগুলোর সাম্প্রতিক বিভিন্ন ঘটনা ও পরিস্থিতির মূল্যায়ন তুলে ধরা হয়েছে। এতে ২০২৫ সালের ১৬ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৯ জুন পর্যন্ত সময়ের পরিস্থিতি বিশ্লেষণ করা হয়েছে।
প্রতিবেদনে ২০২৫ সালের নভেম্বরে ভারতের দিল্লির লাল কেল্লায় সংঘটিত হামলার ঘটনাও উল্লেখ করা হয়েছে। ওই হামলার জন্য আনুষ্ঠানিকভাবে আল-কায়েদা-সংশ্লিষ্ট সংগঠনটিকে দায়ী করা হয়েছিল।
প্রতিবেদনের একপর্যায়ে বাংলাদেশে একিউআইএসের কার্যক্রম নিয়ে উদ্বেগের বিষয়টি তুলে ধরা হয়। এতে বলা হয়েছে, দেশটিতে সংগঠনটির সক্রিয় সেল বা ছোট সাংগঠনিক ইউনিট প্রতিষ্ঠার চেষ্টা নিয়ে সদস্য রাষ্ট্রগুলো উদ্বিগ্ন।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

