বিজ্ঞাপন

ঝিনাইদহের কালীগঞ্জে ৪র্থ শ্রেণির স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বড় বাইসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪র্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে স্কুল শিক্ষক শাহ আলমের বিরুদ্ধে। এ ঘটনায় ভিকটিম স্কুলছাত্রী একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

লিখিত অভিযোগে স্কুলছাত্রী উল্লেখ করেছেন, শাহ আলম স্যার অনেকদিন ধরে বাজে ভাবে গায়ে হাত দেয়। প্রতিদিন ১০ টাকা করব দেয় খাবার খেতে। এভাবে দুই সপ্তাহ দিয়েছে। কাল (সোমবার) স্যার তার হাতে লিখেছে ওয়াশরুমে যাও। কিন্তু আমি ভয় পেয়ে ওয়াশরুমে না গিয়ে স্কুল থেকে পালিয়ে বাড়ি চলে আসছি। শুধু আমার না, আমার আরো সহপাঠীদের সাথে স্যার এমন ব্যবহার করে।

এদিকে এ ঘটনা জানাজানি হলে মঙ্গলবার সকালে স্কুলে অবস্থান নেয় গ্রামবাসীরা। তারা অভিযুক্ত শিক্ষক শাহ আলমকে অবরুদ্ধ করে রাখে। প্রথমে পুলিশ সদস্যরা ওই শিক্ষককে থানায় নিয়ে যেতে চাইলেও বাধা দেয় এলাকাবাসী। পরে আবার স্কুলের অফিস কক্ষে নিয়ে যাওয়া হয়। এরপর প্রাথমিক শিক্ষা অফিসার এইচ এম রোকনুজ্জামান, ওসি কবির হোসেন ঘটনাস্থলে এসে বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।

শিশুটির মা জানান, তার মেয়ের সাথে যে ঘটনা ঘটেছে এমন যেন কারো মেয়ের সাথে না ঘটে। আমি ওই শিক্ষকের শাস্তি চাই।

কালীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এইচ এম রোকনুজ্জামান বলেন, খবর শুনে তিনি ওই স্কুলে গিয়েছেন৷ লিখিত অভিযোগ পেলে অবশ্যই তদন্তপূর্বক সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।

বিজ্ঞাপন

পড়ুন : দোহারে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন