বিজ্ঞাপন

জামালপুরে ৭ কেজি গাঁজাসহ নারী আটক

জামালপুরের দেওয়ানগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ মনোয়ারা বেগম (৪৫) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ আগস্ট) উপজেলার প্রসিদ্ধ ব্যবসাকেন্দ্র সানন্দবাড়ী বাজার এলাকায় অভিযান চালিয়ে গাঁজা বহনকালে তাকে আটক করা হয়।

আটক মনোয়ারা বেগম উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী সিলেটপাড়া গ্রামের মো. আয়নাল হকের স্ত্রী।

পুলিশ জানায়, মাদক নির্মূলে নিয়মিত অভিযানের অংশ হিসেবে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহভাজন ওই নারীকে আটক করে তল্লাশি চালালে তার কাছ থেকে ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

দেওয়ানগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকের নির্মূল বিষয়ে আমরা জিরো টলারেন্স নীতিতে দায়িত্ব পালন করে যাচ্ছি। যে কোনো মূল্যে দেওয়ানগঞ্জ উপজেলায় মাদক নির্মূল করার আশা রাখছি আমরা।

এ ঘটনায় আটক নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

পড়ুন : দোহারে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন