বিজ্ঞাপন

কলমাকান্দায় ছাত্রদলের কর্মীসভা অনুষ্ঠিত

তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে নেত্রকোনার কলমাকান্দায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উপজেলা শাখার উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) উৎসবমুখর পরিবেশে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

কলমাকান্দা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক গোলাম রসুলের সভাপতিত্বে এবং সংগঠনের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইশতিয়াক হাসান সৌরভের সঞ্চালনায় কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতি মো. অনিক মাহমুদ চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. শামসুল হুদা শামীম।

সভায় বক্তারা বর্তমান প্রেক্ষাপটে ছাত্রদলের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করার ওপর বিশেষভাবে গুরুত্বারোপ করেন। প্রধান অতিথি ও বিশেষ অতিথির বক্তব্যে জেলা ছাত্রদলের শীর্ষ নেতারা বলেন, সংগঠনকে শক্তিশালী ও যুগোপযোগী করতে হলে সর্বস্তরের নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সমন্বয়, কঠোর সাংগঠনিক শৃঙ্খলা এবং সুদৃঢ় ঐক্য বজায় রাখতে হবে। তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করার কোনো বিকল্প নেই।

নেতৃবৃন্দ আরও বলেন, ছাত্রদলকে শুধু দলীয় কর্মসূচিতে সীমাবদ্ধ থাকলে চলবে না; বরং ছাত্রসমাজের যেকোনো যৌক্তিক দাবি আদায় এবং সাধারণ শিক্ষার্থীদের অধিকার রক্ষায় অতীতের মতো আগামী দিনেও অত্যন্ত দায়িত্বশীল ও অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

এ কর্মীসভায় কলমাকান্দা উপজেলা ছাত্রদলের প্রতিটি স্তরের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। সভায় নেত্রকোনা জেলা ও কলমাকান্দা উপজেলা ছাত্রদলের শীর্ষ নেতৃবৃন্দ ছাড়াও কলমাকান্দা সরকারি কলেজ শাখা এবং উপজেলার আটটি ইউনিয়নের ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

পড়ুন: জ্বালানি সংকট সরকারের নিয়ন্ত্রণে নেই, সমাধানে সময় লাগবে: অর্থমন্ত্রী

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন