বিজ্ঞাপন

আমি নেতা হতে আসিনি সেবক হতে এসেছি – চেয়ারম্যান প্রার্থী মোজাম্মেল

আমি নেতা হতে আসিনি আমি জনগণের সেবক হতে এসেছি। আমার লক্ষ্য তৃণমূল পর্যায়ের রাস্তাঘাট জনসাধারণের সেবা করা। বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় আমি কাজ করে জনসাধারণের হৃদয়ে স্থান করে নিতে চাই ।
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কানের ইউনিয়নের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট শিক্ষাবিদ বিশিষ্ট ব্যবসায়ী মোজাম্মেল হকের সাথে কথা বলছিলাম । কিনে আরো জানান এলাকার হতদরিদ্র এবং মসজিদ মাদ্রাসার উন্নয়নে আমি সবসময় পাশে ছিলাম আগামীতেও পাশে থেকে উন্নয়নমূলক কাজ করে যাব ইনশাআল্লাহ। উপজেলার কানিহারি ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে চোষে বেড়াচ্ছেন এই শিক্ষাবিদ আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়ী হওয়ার লক্ষ্যে ।
সরেজমিনে গিয়ে জানাগেছে ক্লিন ইমেজের উচ্চ শিক্ষিত মোজাম্মেল হক এলাকায় গরীবের প্রিয়জন হিসাবে স্বীকৃতি পেয়েছে।
কানিহারি ইউনিয়নের গিয়াস উদ্দিন জানান মোজাম্মেল হক চেয়ারম্যান প্রার্থী হিসাবে যোগ্য ।সে নির্বাচিত হলে এলাকার উন্নয়ন হবে। সাধারণ মানুষ তার সাথে বসে সুখ দুঃখের কথা বলতে পারবে। তিনি নির্বাচিত হলে এলাকার অনিয়ম-দুর্নীতি কমে যাবে ইনশাল্লাহ।
মোজাম্মেল হক সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন আমি জনগণের সেবক হতে এসেছি নেতা হতে আসিনি। এলাকার রাস্তাঘাট মসজিদ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন করাই হবে আমার মূল লক্ষ্য । তিনি বলেন জনগণ আমার পাশে থেকে আমাকে চেয়ারম্যান নির্বাচিত করলে আমি এলাকার উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখবো সব সময় ।
তিনি এলাকাবাসীর সার্বিক সহযোগিতা পরামর্শ প্রত্যাশা করেছেন।

বিজ্ঞাপন

পড়ুন:১০ শ্রমিকের মৃত্যুর রেশ কাটেনি, সীতাকুণ্ডে ফের শিপ ইয়ার্ডে প্রাণহানি

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন