বিজ্ঞাপন

গুরুত্বপূর্ণ দ্বীপে হুতি যোদ্ধারা, সৌদির তেল পাইপলাইন বন্ধ

বিজ্ঞাপন

ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি কৌশলগত বাব আল-মান্দেব প্রণালির পেরিম দ্বীপে পৌঁছে যাওয়ায় উপসাগরীয় অঞ্চলের তেল সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। একই সময়ে ইরাক থেকে আসা একটি ড্রোন হামলার পর সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে সৌদি আরবের গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন।

গতকাল শুক্রবার (১১ সেপ্টেম্বর) ইয়েমেন সরকারের চারটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, হুতি গোষ্ঠী বাব আল-মান্দেব প্রণালির পেরিম দ্বীপে পৌঁছেছে। এর ফলে বিশ্বের গুরুত্বপূর্ণ এই নৌপথের ওপর তাদের নিয়ন্ত্রণ আরও শক্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

একই সময়ে সৌদি আরবের পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন সাময়িকভাবে বন্ধের তথ্য নিশ্চিত করেছেন দেশটির কর্মকর্তারা। হরমুজ প্রণালিতে তেল বাণিজ্যের জট কমাতে এই পাইপলাইনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যুদ্ধ প্রশমনের কূটনৈতিক প্রচেষ্টা থমকে থাকার সময় পাইপলাইন বন্ধ হয়ে যাওয়ায় উপসাগরীয় তেল সরবরাহের ওপর আরও চাপ তৈরি হয়েছে।

পড়ুন: সাত বছর পর শি জিনপিংয়ের ভারত সফর কতটা গুরুত্বপূর্ণ?

আর/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন