বিজ্ঞাপন
বিজ্ঞাপন

টাঙ্গাইলে দুর্গামন্দিরের চার প্রতিমা ভাঙচুর

টাঙ্গাইলের মির্জাপুরে একটি দুর্গামন্দিরে চারটি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে উপজেলার জামুর্কী ইউনিয়নের জামুর্কী গ্রামের পশ্চিমপাড়ায় রাধা গোবিন্দ মন্দিরসংলগ্ন আর্য সমিতির দুর্গামন্দিরে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে বিষয়টি জানাজানি হয়৷

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্গাপূজা উপলক্ষে গত ১২ সেপ্টেম্বর থেকে মন্দিরে প্রতিমা তৈরির কাজ শুরু হয়। প্রায় এক সপ্তাহ আগে প্রতিমাগুলোতে মাটির প্রলেপ দেওয়ার কাজ শেষ হয়। এরপর মণ্ডপটি ঢেকে রাখা হয়েছিল। বৃহস্পতিবার সকালে মণ্ডপে ঝাড়ু দিতে গিয়ে স্থানীয়রা দেখতে পান, দুর্গা প্রতিমার মাথা, গণেশ ও অসুরসহ মোট চারটি প্রতিমা ভাঙচুর করা হয়েছে। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থলে যায়।

খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, সহকারী পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) মো. আদনান মুস্তাফিজসহ থানা পুলিশের সদস্যরা।

এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) আদনান মুস্তাফিজ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে তিনি জানান৷

পড়ুন:“দীর্ঘ জীবনের নতুন ভাবনা” প্রবীন জীবনের অনুসূচনা প্রয়োজন

ইমি/ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন