দোহারে দূর্গোপুজা মন্ডপে নগদ অর্থ, চাল ও শিক্ষার্থীদের মাঝে স্কুল সামগ্রী বিতরণ

ঢাকার দোহার উপজেলায় আসন্ন শারদীয় দূর্গোপুজা উদযাপন উপলক্ষে চাল ও নগদ অর্থ সহায়তা এবং প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস,ব্যাগ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা অডিটোরিয়াম রুমে দোহার উপজেলা প্রশাসনের আয়োজনে এ সহায়তা প্রদান করা হয়। এ সময় দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে আবু আশফাক বলেন, বাংলাদেশে বিএনপি সরকারের আমলে সবচেয়ে সুন্দর সময় সনাতন ধর্মাবলম্বীরা পার করছে। বিএনপিকে সবাই ভোট দিয়েছে। হিন্দু মানেই আও.লীগ না। হিন্দু ভাইয়েরা সব সময় বিএনপিকে পছন্দ করে এবং আমাদের তারা ভোট দিয়ে জয়যুক্ত করেছে। বিএনপি সরকার যখন ক্ষমতায় আসে তখন হিন্দু ভাইয়েরা নিরাপত্তা পায়। যারা নিরাপত্তা চায় বিএনপি সরকার তাদের সাথে থাকবে।

তিনি আরও বলেন, ধর্ম যারা যার উৎসব সবার। আপনারা আপনাদের উৎসব নিরদিধায় পালন করুন আমরা আপনাদের সাথে আছি। দোহার উপজেলার ৪২ টি মন্ডপে বর্তমানে ৬০০ কেজি করে প্রতি মন্ডপে চাল দেওয়া হয়েছে। এছাড়াও ঢাকা জেলা পরিষদের পক্ষ থেকে ৫ হাজার করে টাকা ও ঢাকা জেলা যুবদলের পক্ষে থেকে প্রতিটি মন্ডপে সিসি ক্যামেরা দেওয়া হয়েছে।

দোহার উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা প্রশাসক মো. ইয়াছিন ফেরদৌস মোরাদ, দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নওসীনা আরিফ, দোহার থানার অফিসার ইনচার্জ মো. আবু বক্কর সিদ্দিক, নবাবগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি আবু শফিক খন্দকার মাসুদ, ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি আবুল হাশেম বেপারী, দোহার উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মেছের, সাধারণ সম্পাদক মো. মাসুদ পারভেজ সহ দোহার উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

পড়ুন : ডেঙ্গুতে একদিনে আরও ৯ মৃত্যু

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন