মেহেরপুর সীমান্তে ১০ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মেহেরপুরের গাংনী উপজেলার শেওড়াতলা সীমান্তে অভিযান চালিয়ে ১০ লাখ ৩৬ হাজার ৫৮৫ টাকা মূল্যের ভারতীয় মালামাল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৭ নভেম্বর) ভোরে ৪৭ বিজিবির একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।

বিজ্ঞাপন

৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্রে জানা গেছে, শেওড়াতলা উত্তর মাঠ এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১৩ বোতল ফসফেটস ট্রাইপ্রোলিডিন হাইড্রোক্লোরাইড সিরাপ, ২ হাজার ৯০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ১ হাজার ৫০০ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ২০৭ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়। উদ্ধার করা এসব মালামালের আনুমানিক সিজার মূল্য ১০ লাখ ৩৬ হাজার ৫৮৫ টাকা।

উদ্ধার করা মালামাল গাংনী থানায় জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

পড়ুন : সাতকানিয়ায় শিক্ষা সফরের বাস খাদে পড়ে ২ শিক্ষক নিহত

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন