শরীয়তপুরে কৃষিজমি কাটায় যুবদল নেতাসহ ৪ জনের কারাদণ্ড

শরীয়তপুরের ভেদরগঞ্জে অবৈধভাবে কৃষিজমি কাটার দায়ে শরীয়তপুর সদর উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. রোকন সরদারসহ চারজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৪ নভেম্বর) বিকালে উপজেলার ছয়গাঁও ইউনিয়নে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুবকর সিদ্দিকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশারসহ পুলিশের একটি দল উপস্থিত ছিল।

বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর বিভিন্ন ধারায় রোকন সরদার (৩৫) ও তাজেল সরদার (২৭)কে তিন মাস করে এবং রুহুল আমিন ও রহিম বাদশা (২০)কে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত রোকন সরদার শরীয়তপুর সদর উপজেলার পাটানিগাঁও গ্রামের মৃত নুর মোহাম্মদ সরদারের ছেলে। তাজেল সরদার ছয়গাঁও গ্রামের রব সরদারের ছেলে। রুহুল আমিনের বাবার নাম আব্দুর রশিদ। তিনি সোহেল ফ্রান্সেগাঁও এলাকার বাসিন্দা। রহিম বাদশা নীলফামারীর ডিমলা উপজেলার বাইশপুকুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে।

ইউএনও আবুবকর সিদ্দিক বলেন, ভেদরগঞ্জ উপজেলার কৃষিজমি রক্ষা এবং অবৈধভাবে কৃষিজমি কর্তনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। কৃষিজমি নষ্ট করে অবৈধভাবে মাটি কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

পড়ুন : পটিয়ায় আদালতের আদেশ অমান্য করে জমিতে নির্মাণকাজের অভিযোগ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন