রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের সীমান্তবর্তী চর কর্নেশনে বন্ধন সীড কর্তৃক বাজারজাতকৃত চাষযোগ্য হাইব্রিড “বিজিএল ৭৫৭” টমেটোর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় কর্নেশন মাঠে বন্ধন জেনেটিকস্ লিমিটেড কোম্পানির আয়োজনে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
মাঠ দিবসে জেলা ও উপজেলা কৃষি অধিদপ্তরের ককর্মকর্তা, বন্ধন সীড কোম্পানির কর্মকর্তারা কৃষকের রোপণকৃত হাইব্রিড “বিজিএল ৭৫৭” জাতের টমেটোর মাঠ পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ এনামুল হক, জেলা প্রশিক্ষণ অফিসার গোলাম রাসূল, গোয়ালন্দ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সৈয়দ রায়হানুল হায়দার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ সোহেল রানা, বন্ধন জেনেটিকস্ লিমিটেড যশোর জোনের রিজিওনাল সেলস ম্যানেজার মোঃ শরিফুল ইসলাম, ফরিদপুর জোনের সেলস ম্যানেজার মোঃ সানোয়ার হোসেন, গোয়ালন্দ বাজার আদ-দ্বীন কৃষি ভান্ডারের স্বত্বাধিকারী ও বন্ধন জেনেটিকস্ লিমিটেডের পরিবেশক হুমায়ন আহমেদ প্রমুখ।
মাঠ দিবস সম্পর্কে বন্ধন জেনেটিকস্ কোম্পানির রিজিওনাল সেলস ম্যানেজার মো. শরিফুল ইসলাম বলেন, এই টমেটোর জাতটি ইয়েলো লিফ কার্ল ভাইরাস (TYLCV) সহনশীল জাত, ফল আকর্ষণীয় ডিম্বাকৃতির ও উজ্জ্বল লাল রংয়ের, টমেটোর মধ্যে শাশের পরিমান বেশী এবং চেম্বার কম, ফল খুব টাইট তাই দূর পরিবহন উপযোগী, প্রচলিত জাতের চেয়ে ৫-৭ দিন আগাম জাত, প্রতিটি টমেটোর গড় ওজন ১১০-১৩০ গ্রাম অর্থাৎ বাম্পার ফলন কৃষকদের অর্থনৈতিক দিক থেকে আরও এগিয়ে নিয়ে যাবে। আমরা বিশ্বাস করি, এই জাতটি কৃষকদের জন্য একটি লাভজনক ফসল হিসেবে প্রতিষ্ঠিত হবে। তিনি আরও বলেন, মাঠ দিবস শেষে এদিন প্রায় ২০০ জন আদর্শ কৃষক নিয়ে সন্ধ্যায় দৌলতদিয়া আক্কাস আলী হাই স্কুলের পাশে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ ব্যাপারে জেলা কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ এনামুল হক বলেন, বিজিএল ৭৫৭ জাতের টমেটোটি উচ্চ ফলনশীল জাতের হওয়ায় কৃষকরা খুব কম সময়ের মধ্যে ফলন পেয়ে থাকে। একজন কৃষক এক বিঘা জমিতে ফসল ফলানো পর্যন্ত লাখ খানেক টাকা খরচ করে। রোগবালাই না হলে খরচ বাদে তারা দুই/আড়াই লাখ টাকা বিক্রি করতে পারবেন। গোয়ালন্দ কৃষি অফিসের পরামর্শে গোয়ালন্দ উপজেলায় সাড়ে ৩ শত একর জমিতে শীতকালীন ফসল হিসেবে টমেটো আবাদ করা হয়েছে। আশা করছি কৃষকরা এবার লাভবান হবেন।
পড়ুন : রূপগঞ্জে হারিয়েছে নবান্ন উৎসব; ধানের জমি বিলীনের প্রভাব


