ব্রাহ্মণবাড়িয়ার কসবায় শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার কুটি চৌমুহনী এলাকায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
দুপুরে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি কসবা উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য আবির মোহাম্মদ সোহাগ তাঁর নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেন।
ভিডিওতে দেখা যায়, আবির মোহাম্মদ সোহাগ নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেন এ সময় শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন
ভিডিওতে আগামী ১৬ ডিসেম্বর শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কর্মসূচির কথাও উল্লেখ করতে শোনা যায়।
এ বিষয়ে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন তিনি জানান, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
পড়ুন : চট্টগ্রাম বন্দর এলাকায় শ্রমিক দলের আনন্দ মিছিল


