‎বোয়ালখালী প্রেস ক্লাবের নতুন সভাপতি সিরাজুল সম্পাদক ইয়াছিন সাংগঠনিক তৌহিদ

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তরের প্রতিনিধি মো. সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক কালবেলা ও সিপ্লাস টিভির প্রতিনিধি ইয়াছিন চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন নাগরিক টিভির স্টাফ রিপোর্টার তৌহিদুর রহমান।
‎
‎শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় বোয়ালখালী প্রেস ক্লাব কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক লোকমান চৌধুরীর সভাপতিত্বে এবং সদস্য সচিব অধীর বড়ুয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় ১৫ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।
‎
‎কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট সেলিম চৌধুরী (দৈনিক সকালের সময়), সহসভাপতি এমরান চৌধুরী (বাংলা টিভি), যুগ্ম সাধারণ সম্পাদক এস এম নাঈম উদ্দিন (দৈনিক আজাদী), অর্থ সম্পাদক খোরশেদুল আলম (দৈনিক সাঙ্গু), দপ্তর সম্পাদক শাহা আলম বাবলু (বাংলা টিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদ আলম (দৈনিক মুক্ত খবর) এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এম আর তাওহীদ (দৈনিক সমাচার)।
‎
‎এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন এস এম মনজুর আলম (দৈনিক দিনকাল), লোকমান চৌধুরী (বাংলা টিভির ব্যুরো চিফ), অধীর বড়ুয়া (বীর চট্টগ্রাম মঞ্চ), সৈয়দ মোহাম্মদ নজরুল ইসলাম (চট্টগ্রাম প্রতিদিন) ও প্রভাষ চক্রবর্তী (চাটগাঁর সংবাদ)।
‎
‎এ সময় সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আবদুল মতিন চৌধুরী রিপন, শাহেদ হোসেন ছোটন ও তাজুল ইসলাম মানিক।

বিজ্ঞাপন

‎পড়ুন : ‎আ.লীগের নৈরাজ্য ঠেকাতে ইদ্রিস মিয়ার কঠোর হুঁশিয়ারি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন