ত্রিশালে আওয়ামী লীগের মশাল মিছিলের প্রস্তুতিকালে ৪ নেতা আটক

ময়মনসিংহের ত্রিশালে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা সন্ত্রাসী কর্মকাণ্ড ও মিছিলের প্রস্তুতিকালে মশাল তৈরির কাপড় পেঁচানো ৬৪টি বাঁশের লাঠিসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বৈলর ইউনিয়নের কাজির শিমলা এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে এ অভিযান চালানো হয়।

​ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহমেদ জানান, নির্মাণ ব্রিকস-এর বিপরীত পাশে রহমতুল্লাহ লিটিল-এর ফিশারির সামনে মহাসড়কের ঢাকাগামী লেনের পাকা রাস্তায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হন। রাষ্ট্রের ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ণ করা, জননিরাপত্তা বিঘ্নিত করা এবং বড় ধরনের অপরাধ সংঘটনের ষড়যন্ত্র থেকে জনমনে আতঙ্ক সৃষ্টি করে মিছিল করার উদ্দেশ্যে তারা সমবেত হয়েছিলেন।

​খবর পেয়ে ত্রিশাল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন ০৩ নং কাঁঠাল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন, সদস্য মো. মাসুম এবং ০১ নং ধানীখোলা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো. আসাদুল ইসলাম।

​অভিযানকালে ঘটনাস্থল থেকে মশাল জ্বালানোর জন্য উপরের অংশে কাপড় পেঁচানো ৬৪টি বাঁশের লাঠি জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিয়মিত মামলা রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয় বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

পড়ুন : ‎আ.লীগের নৈরাজ্য ঠেকাতে ইদ্রিস মিয়ার কঠোর হুঁশিয়ারি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন