বিজ্ঞাপন

দেশের বাজারে ফের বাড়লো স্বর্ণের দাম

দেশের বাজারে টানা তিন দফায় স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সর্বশেষ দফায় সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৫০৮ টাকা বাড়িয়ে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৮ জুন) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে নতুন দর ঘোষণা করে জানায়, নতুন মূল্য সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। একই সঙ্গে ২১ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরি ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম প্রতি ভরি ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ১৫ জুন দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। ওই সময় ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা। একই দিনে ২১ ক্যারেটের দাম ২ লাখ ১৯ হাজার ৯৮৩ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮৮ হাজার ৫৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৫৩ হাজার ৫৫৭ টাকা নির্ধারণ করা হয়, যা সকাল ১০টা থেকেই কার্যকর হয়।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম ৭৫ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৯ বার দাম বাড়ানো হয়েছে এবং ৩৬ বার কমানো হয়েছে।

এর আগে পারস্য উপসাগরে যুদ্ধ শেষ করার লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তির খবরে বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ে। গত মঙ্গলবার (১৬ জুন) আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স দাঁড়ায় ৪ হাজার ৩৩৮ দশমিক ৫১ ডলারে। এতে গত সপ্তাহে ছয় মাসের মধ্যে সর্বনিম্নে নেমে যাওয়া দাম প্রায় ৮ শতাংশ পুনরুদ্ধার করে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানের সঙ্গে একটি চুক্তি ইতোমধ্যে স্বাক্ষরিত হয়েছে এবং আগামী শুক্রবার (১৯ জুন) আনুষ্ঠানিকভাবে তা প্রকাশ করা হবে। তিনি আরও বলেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিও পুরোপুরি খুলে দেওয়া হবে।

বিশ্ববাজারে স্বর্ণ ও তেলের দামের এই পরিবর্তনের ফলে মুদ্রাস্ফীতি নিয়ে যে উদ্বেগ ছিল, তা কিছুটা কমে এসেছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।

পড়ুন: বিশ্বকাপে প্রথম গোল কঙ্গোর, বিবর্ণ রোনালদো

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন