বিজ্ঞাপন

দিনাজপুরে আইনজীবী সারােয়ার জাহান হীরার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সহ-সাধারণ সম্পাদক সারোয়ার জাহান হীরার উপর সন্ত্রাসি হামলার প্রতিবাদ ও হামলাকারী সন্ত্রাসিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা আইনজীবী সমিতি।

বিজ্ঞাপন

সোমবার (২২ জুন ২০২৬) সকাল ১০টা হতে সাড়ে ১০টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতির সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি মোঃ এমাম আলীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবুল আ’লা মাহবুবুর রহমান ভুট্টো, জেলা জজ আদালতের পিপি মোস্তাফিজুর রহমান মোস্তাক, আইনজীবী সমিতির সাবেক সভাপতি মোঃ আব্দুল হালিম, মোঃ মাজহারুল ইসলাম, আইনজীবী সমিতির সদস্য মঞ্জুর আলম রতন, অনিক চন্দ্র রায় প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা আইনজীবী সমিতির সহ-সাধারণ সম্পাদক মোঃ তোজাম্মেল হক লিটন।

মানববন্ধনে বক্তারা বলেন, আইনজীবী সারােয়ার জাহান হীরার উপর দুর্বৃত্তদের হামলা করার পর মামলা করা হলেও এখন পর্যন্ত আসামিদের গ্রেফতার করা হচ্ছে না। আসামীরা এখন পর্যন্ত গ্রেফত্র না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন বক্তারা। আগামী তিন দিনের মধ্যে হামলার সাথে জড়িত সন্ত্রাসিদের গ্রেফতার না করলে কঠোর কর্মসূচি দেওয়ার হুশিয়ারি দেন বক্তারা।

উল্লেখ্য, গত ৪ জুন রাতের অন্ধকারে আইনজীবী সারোয়ার হীরা গ্রামের বাড়িতে যাওয়ায় সময় বাড়ীর পাশের রাস্তায় ওথ পেতে থাকা সন্ত্রাসীরা তার উপর হামলা করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

পড়ুন- যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন