বিজ্ঞাপন

অসুস্থ শ্রমিক দল নেতা লিটনকে দেখতে গেলেন সমাজসেবক হাজী আব্দুস সাত্তার

সিরাজগঞ্জ জেলা শ্রমিক দলের সহ-সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম লিটন অসুস্থ হয়ে বর্তমানে শহরের মালশাপাড়া এলাকায় নিজ বাসভবনে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (৯ জুলাই ২০২৬) তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে বাসভবনে যান সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক, আব্দুস সাত্তার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী মো. আব্দুস সাত্তার।

এ সময় তিনি জাহিদুল ইসলাম লিটনের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা যুবদলের সভাপতি গোলাম কিবরিয়া বরাত, জেলা যুবদলের সহ-সভাপতি ইকরামুল হাসান (ইমেজ), সহ-সাধারণ সম্পাদক কাইয়ুম হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আরাফাত হিরো, যুগ্ম আহ্বায়ক হান্নান বাবু, জেলা যুবদলের ক্রীড়া বিষয়ক সম্পাদক রোকন উদ্দিনসহ স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিজ্ঞাপন

পড়ুন : নিকলী থানার হাজতখানায় আসামির মৃত্যু, তদন্তে ম্যাজিস্ট্রেট

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন