বিজ্ঞাপন

বাঁশখালী-সাতকানিয়ায় বন্যার্তদের যুবদলের ত্রাণ সহায়তা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না চট্টগ্রামের বন্যাকবলিত বাঁশখালী ও সাতকানিয়া উপজেলার দুর্গত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন।

রোববার (১২ জুলাই) তিনি দুই উপজেলার বিভিন্ন বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে পানিবন্দী ও ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন। এ সময় দুর্গত মানুষের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।

আবদুল মোনায়েম মুন্না বলেন, “যুবদলের প্রতিটি নেতাকর্মী সব সময় সাধারণ মানুষের বিপদে-আপদে পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে।” তিনি দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য যুবদলের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

ত্রাণ বিতরণ ও পরিদর্শনকালে উপস্থিত ছিলেন যুবদলের সাবেক সহ-সভাপতি মোশারফ হোসেন দীপ্তি, মোহাম্মদ শাহেদ, সহ-সভাপতি মাহফুজুর রহমান, ফেরদৌস মুন্না, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মো. শাহজাহান, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান জসিম, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগর, চট্টগ্রাম মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন, সিনিয়র যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মোজাম্মেল হকসহ জেলা ও মহানগর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

পড়ুন : কুলাউড়ায় আইনশৃঙ্খলার অবনতির নতুন রেকর্ড! প্রশ্নের মুখে নিরাপত্তা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন