মানিকগঞ্জের হরিরামপুরে সাবেক মন্ত্রী ও শিল্পপতি প্রয়াত হারুণার রশীদ খান মুন্নুর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১ আগস্ট (শনিবার) বাদ আসর হরিরামপুরের লেছড়াগঞ্জ উপজেলা বিএনপি’র প্রধান কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল বাতেন মিয়া। দোয়া পরিচালনা করেন লেছড়াগঞ্জ বাজার জামে মসজিদ এর প্রধান ইমাম হাফেজ আলী আজম।
উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আশিকুজ্জামান শিপুর সার্বিক ব্যাবস্থাপনা ও যুবদলের যুগ্ম আহ্বায়ক আলমাছ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন, যুগ্ম আহ্বায়ক ও বয়ড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহিদুর রহমান তুষার, জেলা কৃষকদলের সহসভাপতি দেলোয়ার হোসেন দুলাল, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও চালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জলিল মিয়া, জেলা জাসাস এর সভাপতি ও হারুকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন শিকদার প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা সভায় বক্তারা সাবেক মন্ত্রী প্রয়াত হারুণার রশিদ খান মুন্নুর বর্ণাঢ্য রাজনৈতিক ও তার কর্মজীবনের উপর আলোচনা করেন।
এসময় জেলা বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক ও গালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিক বিশ্বাস, কৃষক দলের সাধারণ সম্পাদক মহিউদ্দিন মঞ্জু, যুবদলের যুগ্ম আহ্বায়ক শামসুল আলম মিশুক, মোহাম্মদ নাসির উদ্দীন, মিরাজ হোসেন রাজ, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহসভাপতি শাকিল মোল্লাসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পড়ুন : চারঘাটে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিল


