বিজ্ঞাপন

ফুটবলার সাঈদীর ওপর হামলার বিচারের দাবিতে পেকুয়ায় মানববন্ধন

বিজ্ঞাপন

কক্সবাজার জেলা ও মহেশখালী উপজেলা ফুটবল দলের গোলরক্ষক সাঈদীর ওপর হামলার প্রতিবাদ এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবিতে কক্সবাজারের পেকুয়ায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে পেকুয়া প্রেস ক্লাবের সামনে উপজেলা ফুটবল খেলোয়াড় সমিতি ও পেকুয়া উপজেলা ফুটবল একাডেমির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সাঈদী দীর্ঘদিন ধরে কক্সবাজার জেলা ও মহেশখালী উপজেলা ফুটবল দলের নিয়মিত গোলরক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। একজন ক্রীড়াবিদের ওপর হামলার ঘটনা শুধু একজন খেলোয়াড়ের ওপর আঘাত নয়, এটি ক্রীড়াঙ্গনের জন্যও উদ্বেগজনক। তাই হামলার সঙ্গে জড়িতদের কোনো ধরনের রাজনৈতিক বা সামাজিক পরিচয় বিবেচনায় না নিয়ে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান তারা।

পেকুয়া উপজেলা ফুটবল খেলোয়াড় সমিতির সভাপতি কামরান জাদিদ মুকুট বলেন, “সাঈদী আমাদের জেলা ও মহেশখালী উপজেলা ফুটবল দলের নিয়মিত গোলরক্ষক। তার ওপর যারা হামলা করেছে, তাদের দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে। অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। আমরা মহেশখালী পুলিশ প্রশাসনের কাছে দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানাচ্ছি। অন্যথায় পেকুয়ার সব খেলোয়াড় ও ফুটবল একাডেমির সদস্যদের নিয়ে আন্দোলন গড়ে তোলা হবে।”

পেকুয়া উপজেলা ফুটবল খেলোয়াড় সমিতি ও ফুটবল একাডেমির উপদেষ্টা সাংবাদিক মোহাম্মদ ফারুক বলেন, “সাঈদী আমাদের গর্ব। তিনি দীর্ঘদিন ধরে মহেশখালী ও কক্সবাজার জেলা দলের গোলরক্ষক হিসেবে খেলছেন। একজন ক্রীড়াবিদের ওপর হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক। আমরা মহেশখালী থানা প্রশাসনের কাছে হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি। বিচার নিশ্চিত না হলে পেকুয়া উপজেলা খেলোয়াড় সমিতির সভাপতি কামরান জাদিদ মুকুটের নেতৃত্বে আন্দোলন গড়ে তোলা হবে।”

পেকুয়া উপজেলা ফুটবল খেলোয়াড় সমিতির উপদেষ্টা আনোয়ার হোসেন এমজারু বলেন, “সাঈদী আমাদের গর্ব। পেকুয়া স্পোর্টিং ক্লাব আয়োজিত গোলকাপ ফুটবল টুর্নামেন্টে সম্মিলিত উজানটিয়া খেলোয়াড় সমিতির গোলরক্ষক হিসেবে খেলেছেন তিনি। দলকে চ্যাম্পিয়ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আমরা তার ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।”

ক্রীড়াবিদ মো. হারুণের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে পেকুয়া উপজেলা ফুটবল একাডেমির সহসভাপতি মো. আমিন, বাপ্পী, বিডিআর মোর্শেদ, ক্রীড়া সংগঠক আজম ইকবাল, নাসির উদ্দিন, বাচ্চু আনিস ও সাকিল উপস্থিত ছিলেন।

এ ছাড়া পেকুয়ার কৃতি ফুটবলার হাসান, রাজু, হাবিব, আনিস কামাল, ফুটবলার হাসান-২ ও মেহেদীসহ উপজেলার বিভিন্ন এলাকার ফুটবলার, ক্রীড়ামোদী ও স্থানীয় বাসিন্দারা কর্মসূচিতে অংশ নেন।

মানববন্ধন থেকে বক্তারা দ্রুত হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং সাঈদীর ওপর হামলার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

পড়ুন : তামাবিল স্থলবন্দরের ব্যবসা নিয়ে ‘ষড়যন্ত্রের’ অভিযোগ, ব্যবসায়ীদের প্রতিবাদ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন