বিজ্ঞাপন

কুড়িগ্রামে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

বিজ্ঞাপন

‎ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধিতে দেশব্যাপী চলমান ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রামে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

‎শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় কুড়িগ্রাম শহরের কালিবাড়ী বটতলা এলাকায় জেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
‎এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র আহবায়ক মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম আহবায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব,জেলা বিএনপি’র আহবায়ক কমিটির অন্যতম সদস্য মোঃ আজিজুল হক,মহিলা দলের সাধারন সম্পাদক মোসলেমা মিলি কায়কোবাদ,জেলা ছাত্রদলের সভাপতি মোঃ বিপুল আহমেদ,সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানাসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
‎‎
‎কর্মসূচির অংশ হিসেবে কালিবাড়ী বটতলা এলাকার বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে স্থানীয়দের মধ্যে জনসচেতনতা তৈরিতে বিভিন্ন বার্তা দেওয়া হয়।

‎এ সময় এডিস মশার প্রজননস্থল ধ্বংস, বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং কোনো স্থানে পানি জমতে না দেওয়ার আহ্বান জানানো হয়।

‎কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ নয়, ব্যক্তি ও সামাজিক পর্যায়েও সচেতনতা বাড়ানো প্রয়োজন। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংসের মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি কমানো সম্ভব।

‎পড়ুন : জামালপুরে সাংবাদিক নেতার বৃক্ষরোপণ ও বিতরণ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন