মিজান শেখের রোগমুক্তি কামনায় পিরোজপুর জেলা কৃষক দলের দোয়া মাহফিল

পিরোজপুর জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মো. মিজান শেখের আশু সুস্থতা ও দ্রুত রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা বিএনপি কার্যালয়ে জেলা কৃষক দলের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

দোয়া মাহফিলের আগে আয়োজিত আলোচনা সভায় বক্তারা মিজান শেখের রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাঁর দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেন। একই সঙ্গে তাঁর চিকিৎসায় বিপুল অর্থের প্রয়োজন উল্লেখ করে পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য রাজনৈতিক নেতাকর্মী ও বিত্তবানদের প্রতি আহ্বান জানান তারা।

বক্তারা বলেন, মিজান শেখ শুধু একজন রাজনৈতিক কর্মী নন; তিনি পিরোজপুরের রাজনৈতিক অঙ্গনে ভদ্র, মার্জিত, সদালাপী ও আদর্শবান হিসেবে পরিচিত। ছাত্ররাজনীতির সময় থেকেই নানা প্রতিকূলতা, কারাবরণ এবং নির্যাতন-নিপীড়নের মধ্য দিয়ে তাঁর রাজনৈতিক পথচলা। রাজনৈতিক পরিস্থিতির নানা পরিবর্তনের মধ্যেও তিনি নিজের বিশ্বাস, নীতি ও আদর্শের জায়গায় অটল থেকেছেন বলে বক্তারা উল্লেখ করেন।

আলোচনা সভায় বক্তব্য দেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ, আফজাল হোসেন টিপু, আব্দুস সালাম বাতেন, মৎস্যজীবী দলের সভাপতি তরিকুল ইসলাম নজিবুল, মিজানুর রহমান সাহিন এবং পৌর বিএনপির সভাপতি শেখ শহিদুল্লাহ শহীদসহ নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, মিজান শেখের চিকিৎসায় বড় অঙ্কের অর্থের প্রয়োজন। তাঁর স্ত্রী ও একটি ছেলে রয়েছে। এ অবস্থায় পরিবারের পাশে দাঁড়াতে রাজনৈতিক নেতাকর্মীসহ সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান তারা।

পরে মিজান শেখের আশু রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন পিরোজপুর জেলা কৃষক দলের সভাপতি নাছির আহমেদ বাচ্চু। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক হাবিব খান। এ সময় জেলা বিএনপি, কৃষক দল, যুবদল, মৎস্যজীবী দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পড়ুন : ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, মূল হোতাসহ গ্রেপ্তার ২

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন