‎কুড়িগ্রামে মন্দিরের তালা ভেঙে মূর্তি চুরি

‎কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের শিবরাম রাঙাতিপাড়া এলাকায় হরিপদ রায়ের পারিবারিক রাধাগোবিন্দ মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। মন্দিরের গ্রিলের তালা ভেঙে পিতল ও কাঁসার মূর্তি এবং পূজাসামগ্রী লুটের এ ঘটনায় সন্দেহভাজন চারজনকে আটক করেছে পুলিশ।

‎আটক ব্যক্তিরা হলেন – কাঁঠালবাড়ি ইউনিয়নের শিবরাম দয়ার চরের মো. জলিল (২৩), মো. জুয়েল (২১), আপেল (২৪) এবং আশিকুর রহমান (২২)। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

রোববার (১১ অক্টোবর) রাত সোয়া আটটার দিকে এই চুরির ঘটনা ঘটে।
‎
‎ভুক্তভোগী হরিপদ রায়ের ছেলে ধীমান কুমার রায় জানান, দুর্বৃত্তরা গ্রিলের তালা ভেঙে রাধাকৃষ্ণের পিতল ও কাঁসার মূর্তি, গোপাল মূর্তি, কাঁসার ঘটি, ঘণ্টা এবং কাসর চুরি করে নিয়ে যায়। পরে বিষয়টি পুলিশকে জানালে তারা দ্রুত ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে।
‎
‎আটকের বিষয়টি নিশ্চিত করে কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, মূর্তি চুরির এই ঘটনার পর সারারাত অভিযান চালিয়ে সন্দেহভাজন চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

‎পড়ুন : পূর্বধলায় তালাকপ্রাপ্ত স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, আরও ১ আসামি গ্রেপ্তার

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন