আজকের শিক্ষার্থী আগামী দিনের দেশ পরিচালক: খোকন

আজকে শিক্ষার্থী আগামী দিনের দেশ পরিচালক। সুন্দর দেশ গড়তে হলে লেখাপড়ার কোন বিকল্প নেই। সময়কে মূল্যায়ন করলে নিজের জীবন গড়ার জন্য সহজ হবে। ময়মনসিংহের ত্রিশাল অক্সফোর্ড কিন্ডারগার্ডেনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ত্রিশাল পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র আমিনুল ইসলাম খোকন খান এসব কথা বলেন।

বিজ্ঞাপন

খোকন বলেন আমি যদি পৌরসভার মেয়র হিসেবে নির্বাচিত হই তাহলে পৌরসভার পানি নিষ্কাশন রাস্তাঘাট শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে ভূমিকা রাখবো ইনশাআল্লাহ।

মঙ্গলবার স্কুল মিলনায়তনে আলোচনা সভায় স্কুল প্রধান শিক্ষক আবুল বাশারের সভাপতিত্বে ও কামাল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিব, দু:খ মিয়া কিন্ডারগার্টেনের সহকারী শিক্ষক রুবেল আহমেদ, অভিভাবক সদস্য হুমায়ূন কবির প্রমূখ। পরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে অতিথিরা ক্রেস্ট নগদ অর্থ সার্টিফিকেট প্রদান করেন।

পড়ুন : সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের রায়ের কপি চাইল ঢাকা

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন