টেন্ডার বয়কটের দাবিতে বরগুনায় ঠিকাদারদের মানববন্ধন

নতুন রেট শিডিউল প্রকাশিত না হওয়া পর্যন্ত মেইনটেন্যান্সসহ সব ধরনের টেন্ডার বয়কটের দাবিতে বরগুনায় মানববন্ধন করেছেন স্থানীয় ঠিকাদাররা। একই সঙ্গে এলজিইডি, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, গণপূর্ত ও সড়ক বিভাগসহ বিভিন্ন দপ্তরের চলমান সব টেন্ডার বাতিলের দাবি জানিয়েছেন তাঁরা।

বিজ্ঞাপন

সোমবার (৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে বরগুনা জেলার বিভিন্ন উপজেলার ঠিকাদার ও ব্যবসায়ীরা অংশ নেন।

মানববন্ধনে ঠিকাদাররা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে নতুন রেট শিডিউল প্রকাশ না করায় বর্তমান চড়া বাজারদরের সঙ্গে উন্নয়ন কাজের ব্যয়ের সমন্বয় করা তাঁদের জন্য প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে কাজ করতে গিয়ে তাঁরা আর্থিকভাবে চরম লোকসানের মুখে পড়ছেন। তাই নতুন রেট শিডিউল প্রকাশিত না হওয়া পর্যন্ত মেইনটেন্যান্সসহ সব ধরনের টেন্ডার বয়কটের ঘোষণা দেন তাঁরা।

এ সময় বক্তারা বরগুনা জেলার এলজিইডি, শিক্ষা অধিদপ্তর, গণপূর্ত বিভাগ ও সড়ক বিভাগসহ অন্যান্য দপ্তরের চলমান সব টেন্ডার অবিলম্বে বাতিলের দাবি জানান।

ন্যায্য রেট শিডিউল প্রকাশ এবং ঠিকাদারদের এই যৌক্তিক দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান বক্তারা। অন্যথায় বরগুনার ঠিকাদার সমাজ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি করেন তাঁরা। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

পড়ুন : শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি আবেদন সম্পূর্ণ ‘রাজনৈতিক স্টান্টবাজি’: চিফ প্রসিকিউটর

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন