টাঙ্গাইলে নতুন টার্মিনালে বাসে আগুন দেয়ার চেষ্টা

টাঙ্গাইলে নতুন বাসস্টার্মিনালে একটি বাসে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা করা হয়েছে। বুধবার সকালে নতুন বাসস্টার্মিনালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। ঘটনার পর বাস মালিক এবং শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শী এবং বাসের মালিক ও শ্রমিকরা বলেন, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে নতুন বাসস্টার্মিনালের ভিতরে পার্কিং করা নিরালা সুপার বাসের চাকায় একটি বোতলে পেট্রোল দিয়ে আগুন দেয়। এসময় সাথে সাথে অন্য বাসের সহকারী নিরালা সুপার বাসের চাকায় আগুন জ¦লন্তে দেখতে পায়। পরবর্তীতে তিনি আগুন নিভিয়ে বাসস্টার্মিনালে থাকা মালিক এবং শ্রমিকদের খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করে। এসময় বাসের চাকার নিচে পড়ে থাকা একটি বোতল উদ্ধার করে পুর্লিশ।

নিরালা সুপার বাসের (অন্য বাস) সুপারভাইজার আনিসুর রহমান বলেন, আমি সকালে আমার পাশেই পার্কিং করা নিরালা সুপার বাসের চাকা থেকে আগুনের ধোঁয়া উঠতে দেখতে পাই। পরে গিয়ে বাসের চাকায় আগুন দেখতে পেয়ে নিভানোর চেষ্টা করি। এ ঘটনার পর আমাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছি।

এ প্রসঙ্গে জেলা বাস কোচ মিনিবাস মালিক সমিতি’র আহবায়ক শফিকুল রহমান খান বলেন, নাশকতার অংশ হিসেবে ফ্যাসিস্টরা বাসে আগুন দেয়ার চেষ্টা করেছিলো। বিষয়টি পুলিশকে জানালে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আমাদের নিজস্ব লোকজন দিয়ে প্রতিরাতেই পাহাড়ার ব্যবস্থা করেছি।

এ ব্যাপারে টাঙ্গাইল সদর ফাঁড়ির এসআই শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ধারণা করা হচ্ছে বোতলে কেরোসিন ঢেলে আগুন দেয়া চেষ্টা করা হয়েছিলো। আমরা বোতলটি উদ্ধার করেছি।

বিজ্ঞাপন

পড়ুন : চুয়াডাঙ্গায় মাছের ঘের পাহারাদারকে কুপিয়ে হত্যা

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন