কুলাউড়ার আলীনগর সীমান্তে ১ লাখ ২৬ হাজার টাকার ভারতীয় অবৈধ তামাকজাত দ্রব্য উদ্ধার

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার আলীনগর সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ২ হাজার ৫২০ প্যাকেট ভারতীয় অবৈধ তামাকজাত দ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত এসব তামাকজাত দ্রব্যের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২৬ হাজার টাকা।

শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১০টা ৫০ মিনিটে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) এর আলীনগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত পিলার ১৮৪৯/১৮-এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আলীনগর নামক স্থানে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় এসব অবৈধ তামাকজাত দ্রব্য উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত পণ্যের বিষয়ে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি পালিয়ে যাওয়া চোরাকারবারীদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে বিজিবি।

শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে ভবিষ্যতেও বিজিবির টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান জোরদার করা হবে।

বিজ্ঞাপন

পড়ুন : ছোট্ট শিক্ষার্থীদের বড় স্বপ্ন, মেধা অন্বেষণে বরগুনায় বৃত্তি পরীক্ষা

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন