গাংনীর ষোলটাকা ইউনিয়নকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলতে চান সাবেক চেয়ারম্যান মনি

মেহেরপুরের গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও সাবেক চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনি গণসংযোগ করেছেন। শুক্রবার বিকেলে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ইউনিয়নের চেংগাড়া বাজারের বিভিন্ন স্থানে ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং গণসংযোগ করেন তিনি।

মনিরুজ্জামান মনি গাংনী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ষোলটাকা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।

এ সময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন। গণসংযোগকালে মনিরুজ্জামান মনি সাধারণ মানুষের খোঁজখবর নেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা শোনেন। পাশাপাশি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করে সবার দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

গণসংযোগকালে মনিরুজ্জামান মনি বলেন, অতীতেও তিনি ষোলটাকা ইউনিয়নের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করেছেন। ভবিষ্যতেও জনগণের পাশে থেকে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে চান। তিনি বলেন, শুধু রাস্তাঘাট নির্মাণই নয়, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ-মাদ্রাসাসহ ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নেও গুরুত্ব দিতে চান।

তিনি আরও বলেন, ইউনিয়নের অবহেলিত গ্রাম ও জনপদগুলোতে উন্নয়নের ছোঁয়া পৌঁছে দিতে চান। সাধারণ মানুষের নাগরিক সেবা সহজলভ্য করা, অবকাঠামোগত উন্নয়ন, পরিচ্ছন্ন পরিবেশ এবং সামাজিক সম্প্রীতি নিশ্চিত করে ষোলটাকা ইউনিয়নকে একটি শান্তিপূর্ণ, আধুনিক ও বসবাসযোগ্য জনপদ হিসেবে গড়ে তোলাই তাঁর লক্ষ্য।

তিনি বলেন, জনগণের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে সবার অংশগ্রহণে একটি উন্নয়নবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে চান। এজন্য দলমত-নির্বিশেষে ইউনিয়নের সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।

গণসংযোগকালে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে তাঁর কুশল বিনিময় করেন তিনি।

বিজ্ঞাপন

পড়ুন : ছোট্ট শিক্ষার্থীদের বড় স্বপ্ন, মেধা অন্বেষণে বরগুনায় বৃত্তি পরীক্ষা

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন