জামালপুরে মাদক সেবনকে কেন্দ্র করে স্বর্ণকারকে পিটিয়ে হত্যার অভিযোগে আটক ১

জামালপুরের ইসলামপুরে মাদক সেবনকে কেন্দ্র করে বিরোধের জেরে অমৃত কর্মকার (৪৭) নামে এক স্বর্ণকার ব্যবসায়ীকে লোহার রড দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত রাশেদ মন্ডল (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।

শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার মুন্নিয়ারচর এলাকার খাটিয়ামাড়ি বাজারে এ ঘটনা ঘটে। নিহত অমৃত কর্মকার উপজেলার গুঠাইল গ্রামের বাসিন্দা। অভিযুক্ত রাশেদ মন্ডলও একই এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, মাদক সেবনকে কেন্দ্র করে অমৃত কর্মকার ও রাশেদ মন্ডলের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে রাশেদ মন্ডল লোহার রড দিয়ে অমৃত কর্মকারের চোখে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে।

ঘটনার পর স্থানীয় লোকজন অভিযুক্ত রাশেদ মন্ডলকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ ঘটনাই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : ছোট্ট শিক্ষার্থীদের বড় স্বপ্ন, মেধা অন্বেষণে বরগুনায় বৃত্তি পরীক্ষা

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন