নওগাঁয় ‘বিডিও-সুশীল’ প্রকল্পের সমাপনী ও অভিজ্ঞতা বিনিময় সভা

নওগাঁয় ‘বিডিও-সুশীল’ প্রকল্পের সমাপনী ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নওগাঁ সদর উপজেলা পরিষদ হলরুমে এই সভা আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে আদিবাসী নৃত্য দলের পরিবেশনায় মনোজ্ঞ উদ্বোধনী নৃত্য পরিবেশিত হয়। পরে স্বাগত বক্তব্য ও অনুষ্ঠানের মূল উদ্দেশ্য তুলে ধরেন বরেন্দ্র ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (বিডিও)-এর নির্বাহী পরিচালক আকতার হোসেন।

সভায় প্রকল্পের শুরু থেকে এ পর্যন্ত সামগ্রিক অর্জন ও প্রভাব নিয়ে বিস্তারিত উপস্থাপনা দেন বিডিও’র জেলা সমন্বয়কারী শামসুল হক। এ সময় আগামী দিনের পরিকল্পনা ও সারসংক্ষেপ তুলে ধরেন সিএসও হাব সভাপতি ফজলুল হক খান। অনুষ্ঠানে প্রকল্পের কার্যক্রমের ওপর নির্মিত একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয় এবং অতিথিরা প্রদর্শনী কর্নার পরিদর্শন করেন।

অভিজ্ঞতা বিনিময় পর্বে প্রকল্পের কয়েকজন নির্বাচিত অংশগ্রহণকারী ও কমিউনিটি লিডার তাদের সাফল্যের গল্প ও মাঠপর্যায়ের অভিজ্ঞতা তুলে ধরেন। এছাড়া প্রকল্প পরবর্তী করণীয় ও টেকসই উন্নয়নের লক্ষ্যে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর একটি উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজ ও এনজিও প্রতিনিধিরা অংশ নেন এবং মতামত বোর্ডে ভবিষ্যৎ সহযোগিতার বিষয়ে লিখিত পরামর্শ দেন।

সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক, জেলা তথ্য অধিদপ্তরের উপপরিচালক, জেলা জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী, সদর উপজেলা সমাজসেবা অফিসার, উপজেলা যুব উন্নয়ন অফিসার।

বক্তব্যে অতিথিরা প্রকল্পের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানের শেষে সভাপতির সমাপনী বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপনের পর আদিবাসী নৃত্য দল ও অংশগ্রহণকারীদের সম্মিলিত নৃত্য এবং মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে সভা শেষ হয়।

বিজ্ঞাপন

পড়ুন : ছোট্ট শিক্ষার্থীদের বড় স্বপ্ন, মেধা অন্বেষণে বরগুনায় বৃত্তি পরীক্ষা

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন